আজ আপনাদের জন্য রইল লেবুপাতা দিয়ে মাংসের কোরমা - The News Lion

আজ আপনাদের জন্য রইল লেবুপাতা দিয়ে মাংসের কোরমা

 


দি নিউজ লায়ন;

উপকরণ 

খাসির মাংসঃ ১ কেজি

তেলঃ ১ কাপ

পেঁয়াজ কুচিঃ ২ কাপ

মেথিঃ ১ চা চামচ

আদা বাটাঃ ১ চা চামচ

রসুন বাটাঃ ১ চা চামচ

এলাচঃ ৫ টা

দারুচিনিঃ ৪ টা (মাঝারি)

লবণঃ পরিমাণমতো

জলঃ ১ লিটার

কাঁচালঙ্কাঃ ১০ টা

লেবুপাতাঃ ৫ টা


প্রণালি 

গরম তেলে মেথি হালকা করে ভাজুন। এরপর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে নাড়ুন। একটু কষে গেলে মাংস ও জল ঢেলে দিন।  মৃদু আঁচে ৪০ মিনিট ধরে মাংস গলান। মাংস গলে গেলে নামানোর পাঁচ মিনিট আগে কাঁচালঙ্কা, লেবুপাতা ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল লেবুপাতা দিয়ে খাসির মাংসের কোরমা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.